দোয়ারাবাজারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাবাসী,,

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৈনগাও বেইলী ব্রিজ ভেঙ্গে ছাতক – দোয়ারাবাজার- সিলেটের সংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুইপাশে আটকা পড়ছে শতাধিক যানবাহন। দূর্ভোগের স্বীকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। এদিকে সুনামগঞ্জ সড়ক বিভাগ জানায় সেতুটি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে মেরামত করতে সময় লাগবে। তবে বিকল্প উপায়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে।
শনিবার ভোরে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে একটি পাথার বোঝাই ট্রাক বেইলি সেতুতে ওঠলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি বিকট শব্দে নোয়াজের খালে ভেংগে পড়ে। এতে দোয়ারাসদর, সুরমা,বোগলাবাজার,লক্ষ্মীপুর, বাংলাবাজার সহ ৬ টি ইউনিয়নের সংগে বিভাগীয় শহর সিলেট ও শিল্পনগরী ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দূর্ভোগের স্বীকার যাত্রী ও গাড়ি চালকরা জানান, সেতুটি ভেংগে পড়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
#

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে