ছাতকের ক্যন্সার রোগে আক্রান্ত আনিক বাঁচতে চায় সাহায্যের আবেদন

স্টাফ সুজন তালুকদারঃ

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের দিনমজুর কমর আলী’র পুত্র গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিক দীর্ঘ দিন ধরে ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপনে দিন কাটাচ্ছে। ছাতক- দোয়ারা আসনের এমপি মুহিবুর রহমান মানিক ও বিভিন্ন মাধ্যমে দানশীল ব্যক্তিরা সিলেট,ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য সাহায্য সহায়তা প্রদান করেছেন। সকলের সহায়তায় ৭ কেমোথেরাপী নিয়ে কিছুটা সাভাবিক হয়ে উঠেছিলেন অানিক।অসুস্থ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারী রাতে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লাইভে এসে কেঁদে কেঁদে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে অানিক বলে প্রিয় কলম সৈনিক সাংবাদিক ভাইদের প্রচারনায় দানশীল মানবিক ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হওয়ার পথে চিলাম কিন্তুু দীর্ঘদিন ক্যন্সারের এন্টিবায়োটিক ঔষধ সেবণে বাম কিডনী টা নষ্ট হয়ে গেছে প্রতি মাসে কিডনী ডায়লাইসিস করতে হয় দৈনিক ঔষধ ও খেতে হয়,চলাফেরা করা সম্ভব নয়, লিভার সমস্যা আগের থেকে অনেক ভাল, জানি না সামনে কি হবে,তবুও ডাঃ বলছে একটা কিডনী নিয়ে মানুষ বাঁচতে পারে, সেই আশায় চেষ্টা করছি কিন্তুু কোন উপায়ে এখন আর চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা আমার পরিবারের পক্ষে। আমি আজ মৃত্যুর দ্বারেপ্রান্তে ৪ টি মাচুম সন্তানের চোখের সামনে বেঁচে থাকতে সাহায্যের হাত বাড়িয়ে অনেক জনকে বিরক্ত করি বর্তমানে আমার দৈনিক ঔষধ গুলো টাকার অভাবে বন্ধ বাঁচার স্বপ্ন হারিয়ে যাচ্ছে আপনাদের সব সময় বিরক্ত করি আমাকে ক্ষমা করবেন সবাই। মহান আল্লাহ আমাকে ৪ টি সন্তান দান করেছেন আমি স্ত্রীসহ ৪ টি সন্তানের জন্য কিছু করতে পারিনী আমার বাচ্চা গুলোর প্রতি সমাজের দানশীল মানবিক সকলের সু-দৃষ্টি টুকু রাখার আকুতি করছি। যাদের দয়া হয় সাহায্য পাঠাতে সোনালী ব্যাংক একাউন্ট নং ছাতক শাখা ৫৯০২২০১০২৬৪৭৩, পারসোনাল বিকাশ ০১৭৮৫৮৭৪৫৫০ সকলের সহযোগিতায় আনিক পরিবারের পাশে থাকতে বাঁচতে চায়।

এই সংবাদটি 166 বার পঠিত হয়েছে