“ইউকে গণদাবী পরিষদের উদ্যোগে বিভিন্ন উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ,,

 

হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকেঃ
দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদ ইউকের উদ্যোগে, ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভপুর, শাল্লা, ও দোয়ারাবাজারে সুনামগঞ্জ জেলার ৫ টি উপজেলায় ৫ শতাধিক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে পান্ডার গাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে ৫ম বারের বিতরণী অনুষ্ঠানে জনাব নফর আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদ ইউকের কান্টিডিরেক্টর মো. শফিকুল ইসলামের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি এম সুলেমান আলী পীর, জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন আহমদ, আব্দুল কায়ুম আনছারী, যুবনেতা আব্দুল হাই বশির, জাহাঙ্গীর আলম পারভেজ।
এছাড়াও বিভিন্ন উপজেলায় বিতরণ কালে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দীপু রঞ্জন দাস। তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিত একরাম হোসেন, বিশ্বম্ভপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তানজব আলী খান।
সেনা সদস্য আরিফ আহমদ প্রমূখ। বক্তাগণ কোভিট ১৯এর মধ্যে মার্তৃভূমির টানে গণদাবি পরিষদ দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সুনামগঞ্জ জেলাবাসির পাশে দাঁড়ানোর জন্য প্রবাসিদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উল্লেখঃ ২০১৬ সালে সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদ ইউকের সভাপতি এম সুলেমান আলী পীর, জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন আহমদ, ট্রেজাররা কয়ছর খান, জয়েন্ট সেক্রেটারী এম তাজুল ইসলাম, চীপ এডভাইজার নুর বক্স সহ সংগঠন সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে ৪ টি দাবি নিয়ে কাজ করছে। দাবী ৪ টি হলো ১. সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ২. সিলেট সুনামগঞ্জ সড়ক ৪ ল্যানে উন্নতি করা ও প্রতিটা উপজেলায় সংযোগ সড়ক তৈরী করা। ৩. রেললাইন সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ পর্যন্ত বর্ধিত করা। ও ৪. হাওর উন্নয়ন করা।
উক্ত দাবিগুলির প্রতি আস্থাজ্ঞাপন করে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি 175 বার পঠিত হয়েছে