“বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উজায়ের মজুমদার ফারুক,,

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সমাজ সেবক ও বর্তমান ইউপি সদস্য মো. উজায়ের মজুমদার ফারুক তিনি উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউরা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মাষ্টারের পুত্র।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। উন্নয়ন বঞ্চিত ১নং বাংলাবাজার ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বাংলাবাজার ইউনিয়ন থেকে ধানের শীর্ষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। নির্বাচন প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য উজায়ের মজুমদার ফারুক,
বলেন,সব সময় মানুষের সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে ধানের শীর্ষ প্রতিকের মনোনয়ন দিলে বাংলাবাজার ইউনিয়ন বাসী আমাকে ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে উল্লেখ যোগ্য বিষয় সমূহঃ উন্নয়ন বঞ্চিত গ্রাম গুলোকে পরিকল্পিত উন্নয়নে জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া। শিক্ষার উন্নয়নের সাথে গ্রামকে শহরে রূপান্তরিত করা। আমার ইউনিয়নে অবস্থিত মুক্তিযুদ্ধের ৫ নং বাশঁতলা সেক্টরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলা। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে ধানের শীর্ষ প্রতিকের বিকল্প নেই। তাই উন্নয়ন বঞ্চিত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসাবে বিজয়ী করবে।

এই সংবাদটি 250 বার পঠিত হয়েছে