ছাতকে এবি ব্যাংক কর্মকর্তা এখলাছুর রহমানের ইন্তেকাল

 

ছাতক প্রতিনিধি:
ঘুম থেকে উটে নিজ কর্মস্থলে যাওয়া হল না মো. এখলাছুর রহমান (৩৯)এর। ভাড়াটিয়া বাসায় হঠাৎ করেই হার্টএটাক করে মৃত্যু হয়েছে বলে দারনা পুলিশ সহ স্থানীয়দের, নিহত এখলাছুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন এবি ব্যাংকের শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তার নিজ বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সবদালপুর গ্রামের মো. মারুফ রশীদের ছেলে। ২০১০ সালে তিনি এবি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা এখলাছুর রহমান ছাতক শহরে এবি ব্যাংকের যোগদানের পর বাগবাড়ী এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ওই ব্যাংক কর্মকর্তা ঘুম থেকে উঠে হাটাহাটি করার পর নিজ ঘরের বিছানায় অসুস্থ হয়ে বিছানায় ঢলে পড়েন।

এসময় ব্যাংকের সহকারীগন তাকে একাধিকবার ফোন করে তিনি রিসিভ না করায় সন্দেহ হয় তাদের। পরে ব্যাংকের ষ্টাফ ও প্রতিবেশীরা তাকে ছাতক উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ (ছাতক সার্কেল) মো.বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাংক কর্মকর্তা এখলাছুর রহমানের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে থেকে ময়না তদন্ত শেষ করে রাত ১.০০ ঠিকার ধিকে ঢাকা থেকে আগত এবি ব্যাংক কর্ককর্তা মৃতের সজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

এ্যাম্বুলেন্স যোগে লাশ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 140 বার পঠিত হয়েছে