হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকালে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম, এমপি মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন; সুনামগঞ্জ-সিলেট মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব এ এক এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী; জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

এই সংবাদটি 272 বার পঠিত হয়েছে