ছাতকে চরেরবন্দ গ্রামেবাসীর তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ

শিল্প নগরী ছাতকে চরেরবন্দ গ্রামবাসীর উদ্যোগে ২য় বারের মতো তাফসীরুল কুরআন মাহফিল গতকাল সোমবার দুপুর ২ টা থেকে রাত ১ টা পর্যন্ত তানভীর অাহমদ জাকির, মোঃ অাব্দুল কাদির ও মাসরুর অাহমদের পরিচালনায় চরেরবন্দ শাহী ঈদগাহ ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলে সমাপনী অধিবেশনে মহা গ্রন্থ অাল কুরআন থেকে তাফসীর করেছেন বর্তমান সময়ের অালোড়ন সৃষ্টিকারী অালোচক সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার। সভাপতিত্ব করেছেন চরেরবন্দ নূরানী অাল্লামা ইজাজুল হোসাইন চিশতি (রহঃ) মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা অাবুল হাসান মোঃ মুজাহিদ। চতুর্থ অধিবেশনে অালোচনা করেছেন হযরত মাওলানা জয়নাল অাবেদীন, কোম্পানীগঞ্জ। সভাপতিত্ব করেছেন সিলেট বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক হযরত মাওলানা মোঃ ফরিদ উদ্দিন। তৃতীয় অধিবেশনে অালোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ ক্বারি মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন, হবিগঞ্জ। সভাপতিত্ব করেছেন গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ অাকিল অালী। দ্বিতীয় অধিবেশনে অালোচনা করেছেন ছাতক মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেছেন চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ফরিদ অাহমদ। প্রথম অধিবেশনে অালোচনা করেছেন চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ফরিদ অাহমদ। সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত-অপারেশন) মোঃ মিজানুর রহমান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম।

মাহফিলে ছাতকের বিভিন্ন এলাকা থেকে অাগত মুসল্লীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ইসলাম প্রেমী তাওহীদী জনতার সরব উপস্থিতির মধ্য দিয়ে তাফসিরুল কুরআন মাহফিল সফল হয়েছে।

এই সংবাদটি 202 বার পঠিত হয়েছে