সংশোধিত কাবিটা নীতিমালা- ২০১৭ এর আওতায় কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা …………………….

বিশেষ প্রতিনিধি: অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশোধিত কাবিটা নীতিমালা- ২০১৭ এর আওতায় কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম, এমপি মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক; সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন; সুনামগঞ্জ-সিলেট মহিলা সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব এ এক এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী; সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান; পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম; সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখত; সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবীর ইমন; জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা; উপজেলা পরিষদ চেয়ারম্যান; উপজেলা নির্বাহী অফিসার; জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

এই সংবাদটি 151 বার পঠিত হয়েছে