মেহরান জওহার, বড়লেখা প্রতিনিধি।
মৌলভীবাজারের বড়লেখায় জাকির হোসেন জুমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরের পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
ক্রিকেট একাডেমি বড়লেখা আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট একাডেমি বড়লেখার সভাপতি হারুনুর রশীদ বাদশা’র সভাপতিত্বে এবং তরুণ ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সিপিএ’র সাবেক সভাপতি শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, কোয়াবের সভাপতি ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।






