মাতৃভাষা দিবসে অাস-শাবাব ইসলামী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

 

মেহেদি ছাতক উওর প্রতিনিধিঃ
দোয়ারা বাজার উপজেলার ২নং নরসিংপুর
ইউনিয়নের নাছিমপুর বাজারে অাস-শাবাব ইসলামী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সালাতুল এশার নামাজের পরে নাছিমপুর বাজার সংস্থার স্থায়ী কার্যালয়ে
মাস্টার মোহাম্মদ মাহমদ অালীর সভাপতিত্বে, জাহাঙ্গীর অালম মেহেদি পরিচালনায় ও ক্বারি সমুজ অালীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন । এসময় বক্তব্য রাখেন অাস-শাবাব ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা আশিকুর রহমান সাহেব, মাওলানা ফয়জুল ইসলাম অাকদ্দুস সাহেব, মাওলানা ফরিদ উদ্দিন কদরিছ সাহেব,ও নাছিমপুর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফিজ কামরুজ্জামান নোমানী সাহেব, হাফিজ গিয়াস উদ্দিন সাহেব, এসময় অারো বক্তব্য রাখেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক অাল-অামিন, স্বাগত বক্তব্য রাখেন দিলোয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন- মাস্টার সায়েদ মাহমুদ, এখলাছুর,নাছির উদ্দিন, তানবির অালম,অামির উদ্দিন, হুসাইন অাহমদ, অাবুল কায়েস অাহমদ সাহাদাত,মোজাফফর অালী, সুনম সরকার, অাইনুদ্দিন, সুন্দর অালী,ফয়সাল অাহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে স্বাধীন বাংলাদেশের বীর সৈনিক অাব্দুল জাব্বার,অাঃ ছালাম বরকত নাম না যানা অারো কতজন ১৯৫২ সালে যারা ভাষা আন্দোলনের সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এই সংবাদটি 161 বার পঠিত হয়েছে