বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার স্বাস্থ্যবিধি মেনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

লেবানন প্রতিনিধিঃ সিমা আরেং

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখা সকালে বাংলাদেশ দূতাবাসে ফুল দিয়ে মাতৃভাষা দিবসের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ রতন সরকার ও সাধারণ সম্পাদক অনু আরেং সহ প্রতিনিধি দল।

পরে তাদের নির্দিষ্ট আয়োজনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদকের বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার সভাপতি জনাব মোহাম্মদ রতন সরকার, পরিচালনা করেন ১নং সহ সভাপতি জনাব ছামির হোসেন ও ১নং সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুর ইসলাম টনি।

প্রথমে তাদের কার্যালয় অফিস ফিতা কেটে উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা মোঃ হাবিবুর রহমান সরকার। তারপর ধারাবাহিকভাবে বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।

এই সংবাদটি 246 বার পঠিত হয়েছে