ছাতকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও দোয়া মাহফিল

  • ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ছাতক পৌর শহরের থানা রোডস্থ রোকেয়া ম্যানশনের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাতক রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মোহাম্মদ আখতারুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরন, কাজী রেজাউল করিম রেজা, আতিকুর রহমান মাহমুদ ও মাহমুদ আলম, সদস্য আনোয়ার হোসেন রনি, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাকির আমীন, জুনাইদ আহমদ, কামরুল হাসান সবুজ, নুর উদ্দিন, মোশাহিদ আলী, নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক ও হেলাল আহমদ। সভা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, সংগঠনের যুগ্ম আহবায়ক কাজি রেজাউল করিম রেজা।

এই সংবাদটি 99 বার পঠিত হয়েছে