ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক ক্রাশিং চুনাপাথর বিক্রির বন্ধে, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বরাবরে স্মারকলিপি প্রদান

  • জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির বন্ধের দাবীতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার মন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন ছাতকের ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাকালীন চুক্তি লঙ্ঘন করে লাফার্জ কর্তৃপক্ষ বৃহত্তর ছাতকের ব্যবসায়ী-শ্রমিকদের রুটি-রোজি কেড়ে নিতে ক্রাশিং চুনাপাথর বিক্রি করছে। অবৈধভাবে চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রির ফলে ছাতক, কোম্পানীগঞ্জ ও দোয়ারাবাজার এলাকার কয়েক শ’ ব্যবসায়ী ও লক্ষাধিক শ্রমিক পথে বসার উপক্রম হয়েছে। ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন ও বিপনন করার চুক্তিতে ছাতকের সুরমা নদীর উত্তর পাড়ে প্রতিষ্ঠিত হয় লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা। উৎপাদমুখী শিল্প প্রতিষ্ঠান হওয়া সুবাদে জন্মলগ্ন থেকেই অপেক্ষকৃত কম রাজস্ব দিয়ে এবং ন্যুনতম পরিবহন খরচে ভারত থেকে চুনাপাথর আমদানী করছে লাফার্জ। পক্ষান্তরে বানিজ্যিকভাবে আমদানীর কারনে উচ্চ হারে সরকারকে ভ্যাট এবং অধিক পরিবহন খরচ দিতে হচ্ছে এখানের ব্যবসায়ীদের। যে কারনে খোলা বাজারে বর্তমান রেটের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে ক্রাশিং চুনা পাথর বিক্রি করার অশুভ সুযোগ নিচ্ছে লাফার্জ। ফলে প্রতিযোগিতার বাজারে চুনাপাথর ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না। কোভিট-১৯ মহামারীরর প্রথম ধাপে লাফার্জ হোলসিম অধিক মুনাফার জন্য খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির উদ্যোগ নিলে এখানের ব্যবসায়ীরা এর যৌক্তিক প্রতিবাদ জানায়। ক্রাশিং চুনাপাথর বিক্রি না করার জন্য লাফার্জ কর্তৃপক্ষের সাথে ফরমালি চিঠি আদান-প্রদানসহ একাধিক বৈঠকেও মিলিত হয় ব্যবসায়ীরা। সর্বক্ষেত্রেই লাফার্জ কর্তৃপক্ষ খোলাবাজারে চুনাপাথর বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠাকালিন চুক্তি ও ব্যবসায়ীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে খোলাবাজারে চুনাপাথর বিক্রি করছে লাফার্জ। বিষিয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে লাফার্জের খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান ব্যবসায়ীরা। অন্যতায় ব্রহত্তর ছাতকের ঐতিহ্যবাহী চুনাপাথর ব্যবসা চিরদিনের জন্য হারিয়ে যাবে। একই সাথে ব্যবসায়ীদের পাশাপাশি সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়বে। ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বলে নেতৃবৃন্দ জানান।ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখায়াত সেলিম চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, সেক্রেটারী আবুল হাসান, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি সেক্রেটারী সামছু মিয়া, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, আব্দুল হাই আজাদ, হাজী আলী আজগর সোহাগ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবসায়ী মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ার, ব্যবসায়অ নজরুল ইসলাম, বুলবুল আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, সাজিদমুল হকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দাবীর প্রতি তামাবিল চনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানী গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সমর্থন জানিয়েছেন। এসময় সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান খায়রুল হুদা চপলউপস্থিত ছিলেন।##

এই সংবাদটি 119 বার পঠিত হয়েছে