দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রল্পের ঘর পেয়ে খুশি দোয়ারাবাজার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মাছিমপুর গ্রামের গৃহহীনরা। এই ওয়ার্ডে ৩৪ টি ঘর হওয়ায় সব গৃহহীনরাই আনন্দ প্রকাশ করে।
প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষের মধ্যে বইছে খুশির আমেজ। আশ্রয়ন প্রল্পের স্থানীয় সুবিধা ভোগীরা জানান, এই খুশি আমাদের একার নয় প্রধান মন্ত্রী সহ বাঙালী জাতির আমরা পেয়েছি স্বপ্নের ঠিকানা।
ঘর পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে পশ্চিম মাছিমপুর গ্রামের উপকার ভোগী আখলিছ মিয়া জানান, স্বপ্নে ও ভাবিনি পাকা ঘর আমার হবে। আমি প্রধান মন্ত্রী সহ স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতি খুশি।
বানু বিবি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন আমি খুশী। ঘর পাওয়ার ব্যাপারে কোন সমস্যা হয়নি।
আরফিয়া বেগম জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে পাকা ঘর দেওয়ায় ধন্যবাদ জানাই।
এব্যাপারে উপজেলা প্রল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা সরেজমিনে গিয়ে ঘরের স্বচিত্র প্রতিবেদন নেওয়ার জন্য। এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগটি সকলে জানতে পারবে।
আমরা আশ্রয়ন প্রল্পের ঘর নির্মাণ কাজ গুলো সঠিক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি তবে এব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।






