সিলেট শহরের ভয়ংকর মহিলা ছিনতাইকারী পপি সেই আলোচিত পাপিয়ার রূপ নিচ্ছে?

স্টাফ রিপোর্টারঃ সিলেট শহরের ব্যস্ততম পয়েন্ট ও শপিং মহল গুলোতে দেদারছে ক্রেতাদের মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সেই আলোচিত মহিলা ছিনতাইকারী পপি। মহিলা ছিনতাইকারী পপির নেতৃত্বে পুরো সিলেট শহরের ভিবিন্ন প্রান্তে ছিনতাই সহ নানা রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে পপি গং। এই মহিলা ছিনতাইকারী পপি এতোটাই প্রভাবশালী যে পুলিশ প্রশাসন স্থানীয় প্রভাবশালী কাউকেই পাত্তা দিতে সে রাজি নয়।

পপির কথা হচ্ছে টাকা থাকলে সবাইকে কেনা যায়, তাহলে কি পপি আলোচিত সেই পাপিয়ার রূপ নিচ্ছে? এই ছিনতাইকারী পপির মদদদাতা কারা জনমনে প্রশ্ন থেকে যায়। লোক মুখে শুনা যায় ছিনতাইকারী পপির প্রত্যক দিনের আয় ৫০,০০০ হাজার টাকা। এই অবৈধ প্রন্তায় আয়ের ফলে অল্পদিনে বিপুল সম্পদের মালিক বনে গেছে পপি।

সিলেট উপশহর এইচ ব্লকে পপির ১০ ডিসিমেল জায়গা ও নিজস্ব বিলাস বহুল বাসা রয়েছে আর এই বাসায় দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পপির নামে সিলেট শহরের ভিবিন্ন থানায় একাধিক চুরি ও ইয়াবা মামলা রয়েছে (যাহার নং-১০/৫৩৪ কোতয়ালী মডেল থানা, যাহার নং-৩/২২৯ কোতয়ালী মডেল থানা)। এমনকি বেশ কয়েক বার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়ে আবারও সে বেপরোয়া হয়ে গেছে।

পুলিশ কমিশনার বরাবরে একজন ভোক্তভুগীর দরখাস্ত নিয়ে আগামী পূর্বে বিস্তারিত আসছে…

এই সংবাদটি 297 বার পঠিত হয়েছে