স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রাত দেশের সর্বস্তরের জনসাধারণ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকলের সুস্থ্যতা ও আশু রোগমুক্তি চেয়ে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রুহের মাগফেরাত কামনা এবং রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, শেখ ফজলে সামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ও করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব মো : মাঈনুল হাসান খান নিখিলের দ্রুত সুস্থতা কামনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এবং সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার”এর নেতৃত্বে হযরত শাহজালাল (রাঃ) মাজার শরিফে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম সৈকত জোয়ার্দার,উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ,সদস্য নুরুল ইসলাম নুরু মিয়া,আশিকুল ইসলাম ও এড.রাজেন চৌধুরী সহ সিলেট মহানগর যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।






