সিলেটে হলোব্লক”ইকোইট” দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক ঘর আশ্রয়ণ প্রকল্প-২

 

রাজিব আহমদ
নিজস্ব প্রতিনিধি

আশ্রয়ণে অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রস্তুত হচ্ছে হলো ব্লক “ইকোইট ” দিয়ে তৈরি নান্দনিক ৫ টি ঘর।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস ২ শতক ভূমিতে নির্মাণ করা হচ্ছে নজরকাড়া টিনশেডের পাকা দালান ঘর। এতে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। ইতোমধ্যে ব্লক ইট “ইকোইট” দিয়ে একটি ঘরের কাজ সম্পন্ন হয়েছে জৈন্তাপুর ঠাকুরের মাঠি এলাকায় । সিলেটের বিভাগীয় কমিশনার এই ঘর পরিদর্শন কালে হলোব্লক “ইকোইট” এর সি ই ও মিঠু তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মিঠু তালুকদার বলেন সরকারি স্থাপনার পাসাপাসি সিলেটে ব্লক ইট ইকোইটের চাহিদা বাড়ছে পরিবেশ রক্ষায় সকলেই এই পরিবেশ বান্ধব ইট ব্লক ইট ব্যবহারে ঘর হবে টেকসই মজবুত ও পরিবেশ বান্ধব।

বাকি সব কটি ঘরের কাজ দ্রুতগতিতে চলছে। প্রতিদিন কাজগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তদারকি চালিয়ে যাচ্ছেন। মুজিববর্ষের ভেতরেই গৃহহীন নারী-পুরুষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে।

তাই দ্রুতগতিতে চলছে নির্মাণ কাজ। সেই সঙ্গে উপজেলার গৃহহীনদের তালিকা প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
সিলেটের জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শ খানেক ঘর নির্মাণ করা হচ্ছে। সেই ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও আশ্রয়হীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি 229 বার পঠিত হয়েছে