বগুড়ার শিবগঞ্জের মহাস্হান বন্দরে একজন মহিলা ছিনতাইকারী গ্রেফতার

 

শাহজাহান আলীঃ রাজশাহী বিভাগীয় প্রধানঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হান বন্দরে আকলিমা নামে এক মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ ডিসেম্বর( বুধবার) দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হান বন্দরে আকলিমা আক্তার নামে একজন মহিলা ছিনতাইকারীকে আটক কার হয়েছে।আটককৃত মহিলা ছিনতাইকারী আকলিমা,আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অলিপুর এলাকার সফিকের স্ত্রী।
জানা যায়,বুধবার দুপুর ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্হান বন্দরে বগুড়া সদরের রুবিনা ইয়াসমিন নামে একজন নারীর সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় জনগণ আকলিমাকে হাতেনাতে আটক করে।পরে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করে থানার নেয়া হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম
বদিউজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান, আকলিমা নামে মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।,তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি 244 বার পঠিত হয়েছে