মোঃ তাজিদুল ইসলাম:
দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
আবুল মোহাম্মদ দীর্ঘদিন ধরে সিলেটের আঞ্চলিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর কলমে ছিল সমাজ পরিবর্তনের বার্তা, ছিল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয়। সাংবাদিকতার দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে সহকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরিবারপ্রেমী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে ছাতকে কর্মরত সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় স্থানীয় সাংবাদিকরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় স্বাক্ষর করেছেন—দৈনিক যুগান্তর-এর আনোয়ার হোসেন রনি, সমকাল ও উত্তরপূর্ব-এর শাহ আখতারুজ্জামান, নয়াদিগন্ত ও জালালাবাদ-এর আমিনুল ইসলাম হিরণ, ইনকিলাব ও শ্যামল সিলেট-এর কাজী রেজাউল করিম রেজা, বাংলাবাজার ও কাজিরবাজার-এর আতিকুর রহমান, কালবেলা-এর সাকির আমীন, আমাদের নতুন সময়-এর মো. নুর উদ্দিন, আমার সংবাদ-এর মুশাহিদ আলী, মানবকণ্ঠ-এর খালেদ মিয়া, মোহনা টিভি-এর মাহমদ আলী, অপরাধচিত্র-এর নাজমুল ইসলাম, সংগ্রাম-এর লুৎফুর রহমান শাওন, আমার দেশ-এর প্রভাষক মোশারফ হোসেন, যায়যায় দিন-এর সাজ্জাদ মাহমুদ মনির, মানবজমিন-এর আরিফুর রহমান মানিক, সংবাদ দিগন্ত-এর মোহাম্মদ জাকারিয়া, ভোরের চেতনা-এর ফজল উদ্দিন, এশিয়ান টিভি-এর নাজমুল হাসান জুয়েল, ডেসটিনি-এর অজিৎ কুমার দাশ, এনটিভি ইউরোপ-এর তাজিদুল ইসলাম, আলোর দিগন্ত-এর ফারুক আহমদ নোমান, আমার বার্তা-এর জুনেদ আহমদ রুনু, আজকের খবর-এর পাপলু মিয়া প্রমুখ।
তাঁরা বলেন, আবুল মোহাম্মদের মৃত্যু সিলেটের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।






