ছাতকের ৮ গ্রামে আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 

মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের দোয়ারাবাজার দুহালিয়া উপকেন্দ্রের ২ নং ফিডারের আওতাধীন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় ছাতক উপজেলার কপলা, কামরাঙ্গি, মনিয়াসের, আহারগাও, বড়কাপন, সুরিগাও, বাদেশ্বরি ও পাটলি গ্রামের গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন।

অভিযোগ কেন্দ্র সূত্রে জানা গেছে, লাইনের নষ্ট ক্রসআর্ম পরিবর্তনের কাজের জন্য এই সাময়িক অসুবিধা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ বিভাগ।

জাউয়া বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “গ্রাহকদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এই সংবাদটি 181 বার পঠিত হয়েছে