মোঃ তাজিদুল ইসলাম:
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামের এক মাদ্রাসা ছাত্র ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
নিহত শিশু আবু সুফিয়ান স্থানীয় জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র এবং কছির মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় সে বাড়ির পাশে অটো রাইস মিলের মাঠে দাঁড়িয়ে ছিল। এ সময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব পার্কিং করা একটি ডিআই ট্রাক ব্রেক গিয়ারে পেছনের দিকে নিতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে আবু সুফিয়ান গুরুতর আহত হয়।
সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হজরত আলী।






