শান্তিগঞ্জে নদী থেকে ভেসে উঠল অজ্ঞাত লাশ

শহিদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহাসিং নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২শে আগস্ট) উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলা খাই মহাসিং নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন “লাশটি সম্পূর্ণ গলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগের। শরীরের দুটি উপকরণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একজন নারীর লাশ হতে পারে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুমের জন্য লাশটি নদীতে ফেলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

এই সংবাদটি 247 বার পঠিত হয়েছে