দোয়ারাবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর জোনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউপির মঙ্গলপুর আল-মদিনা কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দোহালিয়া ইউপির সভাপতি মাওলানা এখলাছুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা সাদিক সালীম।
এসময় মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা নুরুদ্দীন আল কাছেম এর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়েখ মোঃ কামাল উদ্দিন, ছাতক উপজেলার সাবেক সভাপতি মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল খালিক মানিক, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইমাম উদ্দিন,ক্বারী মোঃ আশিকুর রহমানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, খেলাফত মজলিস দেশ ও জাতির কল্যাণে ইসলামের আদর্শ বাস্তবায়নে কাজ করছে। রাজনৈতিক সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনে ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখতে সংগঠনের প্রতিটি কর্মীকে আত্মনিবেদন করে কাজ করতে হবে।
সম্মেলনে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রত্যেক কর্মীকে সংগঠনের ভাবমূর্তি রক্ষা, আদর্শ প্রচার এবং এলাকায় গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি 127 বার পঠিত হয়েছে