সিলেটে মাদ্রাসার এডহক কমিটি বাতিলের দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন।

ডেস্ক নিউজ 

সিলেটের ওসমানীনগর চকবাজার ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা এডহক কমিটি বাতিলের দাবী উটেছে। এ বিষয়ে গত ২ জুন সিলেটের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে এলাকাবাসি।

আবেদনের প্রেক্ষিতে জানা যায়,গত ১৬ বৎসর মাদ্রাসাটির অধ্যক্ষ,সহকারী সুপার, প্রাক্তন সভাপতি আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোষর আব্দুল হামিদ সহ অত্র মাদ্রাসার এবতেদায়ী পর্যায়ের ২ জন শিক্ষকের প্রত্যাক্ষ মদদে এলাকায় মাষ্টার্স পাস ব্যক্তিগন থাকা সত্যেও এডহক কমিটিতে তারা স্থান পায়নি।

এছাড়াও আবেদনে বলা হয়, আওয়ামী সরকারের দোষর স্বাধীনতা চিকিৎসক পরিষদ ওসমানী মেডিকেল কলেজ শাখার সক্রীয় কর্মী ও স্থানীয় উসমানপুর ইউনিয়ন নিবার্চনে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুলের বড় ভাই পলাতক চেয়ারম্যান অলি উল্লাহ বদরুলের একনিষ্ট কর্মীর নাম এডহক কমিটির লিস্টে ১নং নাম্বারভূক্ত করে পাঠানো হয়। যার কারনে ডাক্তার মিজানুর রহমান ফরহাদকে এডহক কমিটির সভাপতি মনোনিত করা হয়েছে।
শুধু তাই নয়, মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ আল মাহমুদ, সহকারী সুপার সাদিকুর রহমান শিবলুদের দুর্নীতি যাতে প্রকাশ না হয় এবং সাবেক সভাপতি একাধিক মামলার পলাতক আসামী ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদের দুর্নীতি প্রকাশ না করার স্বার্থে এবং অত্র মাদ্রাসায় এবতেদায়ী শাখার প্রভাবশালী শিক্ষক আব্দুল হাই গংদের প্রত্যক্ষ মদদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত না করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সক্রীয় কর্মী ফ্যাসিষ্ট সরকারের অন্যতম সহযোগী ডাক্তার মিজানুর রহমান ফরহাদকে এডহক কমিটির সভাপতি করতে ৩ জনের তালিকায় সর্বকনিষ্ট হওয়া স্বত্ত্বেও তাকে ১ নাম্বারে দেওয়া হয়। যার দরুন বোর্ড কর্তৃপক্ষ ডাক্তার মিজানুর রহমান ফরহাদকে সভাপতি মনোনিত করে। বর্তমানে এ বিষয় নিয়ে এলাকায় উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তারা লিখিত অভিযোগে আরোও দাবী করেন, চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার উন্নয়ন ও এলাকার থমথমে পরিস্থিতি শান্ত রাখতে ডাক্তার মিজানুর রহমান ফরহাদকে সভাপতির পদ থেকে অব্যাহতির। ডাক্তার মিজানুর রহমান ফরহাদের স্থলে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষের অন্য কাউকে সভাপতি হিসাবে মনোনিত করার জোর দাবীও জানান লিখিত আবেদনে।

এই সংবাদটি 619 বার পঠিত হয়েছে