বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত সুহেবকে বাঁচাতে দরিদ্র পরিবারের আকুতি

মোঃ তাজিদুল ইসলাম::

সিলেটের বিশ্বনাথ উপজেলার মইজপুর (কালীগঞ্জ) গ্রামের দিনমজুর অসহায় সুহেব আহমেদ দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তার হাত ও পায়ের নখ এবং শরীরের শিরা-উপশিরাগুলো নীল রং ধারণ করেছে। ওজন দিনদিন কমে যাচ্ছে। সামান্য পরিমাণে হাটাহাটি করতে পারেন না তিনি। তাকে বাঁচাতে দরিদ্র পরিবার বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসকের কাছে নিয়ে গেছেন। তার চিকিৎসা করাতেই সহায়সম্বল বিক্রি করতে হয়েছে তাঁদের।

চিকিৎসকেরা জানিয়েছেন, সুহেব আহমেদের চিকিৎসার জন্য লাখ লাখ টাকার দরকার। কিন্তু এত টাকার সংস্থান না থাকায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগোচ্ছে এই পুরুষটি। এদিকে তার পরিবার বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন।

তিনি নিজ এলাকায় কৃষি কাজ করে সংসার চালান। তার কর্মের দ্বারা পরিবার চলে।

সুহেব আহমেদের পরিবার 01712055538 বিকাশ পার্সোনাল নাম্বারে আর্থিক সহযোগিতা করার জন্য আকুতি জানিয়েছেন।

এই সংবাদটি 118 বার পঠিত হয়েছে