আওয়ামীলীগ নেতা নিসার আলী নিখোঁজ, এলাকায় শোকের ছায়া

ডেক্স রিপোর্ট::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় ও অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ নিসার আলী। তিনি গত ১০ মার্চ ২০২৫ ইং তারিখে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে তাঁর খোঁজ করেও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিকাল ৫টার দিকে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি একটি প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক নিসার আলীকে গাড়িতে তুলে নেয় এবং দ্রুত চলে যায়। ওই ব্যক্তি তৎক্ষণাৎ এই ঘটনার খবর নিসার আলীর পরিবারকে জানিয়ে দেন।

জানা গেছে, ০৭ মার্চ ২০২৫ ইং তারিখে, স্থানীয় বিএনপি নেতা এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ও তার সহযোগী রুবেল আহমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় নিসার আলী তার পরিবারসহ প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। ফয়জুল করিমের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে শারীরিকভাবে আক্রমণ করার বারবার হুমকি দেওয়া হচ্ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিসার আলীর পরিবার বারবার পুলিশের কাছে গেলেও, তারা কোনো সহায়তা পায়নি এবং পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে এই নিখোঁজের ঘটনা আরও জটিল হয়ে উঠেছে।

নিসার আলীর মত একজন সাহসী তরুণ রাজনৈতিক কর্মীর নিখোঁজ হওয়া গোটা এলাকায় গভীর ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। তাঁর পরিবার ও এলাকাবাসী নিখোঁজ সৈয়দ নিসার আলীর ফিরে আসার জন্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

এই সংবাদটি 59 বার পঠিত হয়েছে