সিলেটে আটকের পর ১৪ জুতা চুরের পরিচয় পাওয়া গেছে।

অনলাইন ডেস্ক

সিলেটে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী মিছিল থেকে বাটা, কেএফসি, ইউনিমার্ট, ডমিনোজ পিজ্জাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বিভিন্ন আউটলেটে হামলা ভাঙচুর ও চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর জড়িত ১৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জিয়া।

গ্রেফতারকৃতরা হল মোঃ রাজন (২০), পিতা-মোঃ রাজা মিয়া, গ্রাম-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা উচাসড়ক, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। ইমন (১৯), পিতা-আরব আলী, সাং-হাছানগর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা শওকত বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। মোঃ রাকিব (১৯), পিতা-দ্বীন ইসলাম, সাং-কাজীটুলা বাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট (ভাসমান)।মোঃ  আব্দূল মোতালেব (৩৫), পিতা-মৃত আবুল বাশার মিয়া, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সওদাগরটুলা ০৭নং বাসা, লাল মঞ্জিল, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।মিজান আহমদ (৩০), পিতা-লাল সাদ আহমদ, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা, বাসা নং-বিহঙ্গ/২০, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।সাব্বির আহমদ (১৯), পিতা-লিয়াকত আলী, মাতা-শাহীনা বেগম, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বাছির মিয়ার কলোনী, গোয়াইটিলা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।নাইদ আহমদ (১৯), পিতা-ফরিদ মিয়া, মাতা-আছিয়া বেগম, সাং-শিবনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।মোঃ রবিন মিয়া (২০), পিতা-মৃত মোস্তফা মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-শাখপুর, থানা-বড়–রা, জেলা-কুমিল্লা, বর্তামানে-মিরের ময়দান, মকছুদ মিয়ার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। সৈয়দ আল আমিন তুষার (২৯), পিতা-সৈয়দ আলতাফ মানিক, মাতা-মোছাঃ জেসমিন আক্তার জোসনা, সাং-পশ্চিম নাহার কিল, থানা-চাদমিল, জেলা-নোয়াখালী (ভাসমান)।মুস্তাকিন আহমদ তুহিন (১৯), পিতা-মোঃ মহছন আহমদ, মাতা-লিজা বেগম, সাং-ছইদল, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-বাসা নং-০৫, মা মঞ্জিল, শাহী ঈদগাহ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-আব্দুল ছাত্তার, সাং-চিনাকান্দি, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-শাহজালাল (রহঃ) মাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।মোঃ রিয়াদ (২৪), পিতা-শামীম আহমদ, সাং-শেখঘাট পিছের মুখ, (কলাপাড়া),থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। মোঃ তুহিন (২৪), পিতা-দুলাল মিয়া, সাং-বালুচর নতুন বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট। আল নাফিউ (১৯), পিতা-সেলিম রেজা, সাং-বটেশ্বর বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট। ওসি জিয়াউল হক বলেন, ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারি। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যায়। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল সোমবার সিলেটে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের তৌহিদ জনতা। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, দরগাহ গেট ও আম্বরখানা এলাকার বাটার চারটি শোরুম ভাঙচুর-লুটপাট, দরগাহ গেট এলাকার বনফুল, নয়াসড়ক এলাকার হোটেল রয়েল মার্ক ও কেএফসি, আম্বরখানা এলাকার ইউনিমার্ট, চৌহাট্টা এলাকায় ডমিনোজ পিজ্জা ও আলপাইন রেস্টুরেন্ট ও জিন্দাবাজার এলাকার কয়েকটি জুতার দোকান ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।

 

এই সংবাদটি 922 বার পঠিত হয়েছে