সাব্বির চৌধুরী সোহাগ, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন। শনিবার (১৫ মার্চ) স্থানীয় আলীয়া মাদ্রসা ময়দানে উক্ত ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের আমির ডাঃ খন্দকার তালেব উদ্দিনের সভাপতিত্বে। সেক্রেটারি মোফাজ্জল হোসেনের ও মাওলানা হামিদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহ-সভাপতি তাসনিম আলম মাহদি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদি,খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল অলি, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ওয়ারিশ উদ্দিন খান, আজমিরীগঞ্জ জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন চৌধুরী, বানিনয়াচং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম ও ধর্ম-বিষয়ক সম্পাদক সাব্বির চৌধুরী সোহাগ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন,আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি,ফয়জুল আহমদ,আবুল হাসান সহ জামায়াতে ইসলামী’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম চৌধুরী, এস আই মোড়ল মিজানুর রহমান, এ এস আই খসরুজ্জামান, দলের দায়িত্বশীলসহ এলাকার কয়েকশ বিশিষ্টজন ও সাধারণ রোজাদার।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের পোষা বাহিনীর কারণে জামায়াতে ইসলামী প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারেনি, আল্লাহ তাদের বিচার করেছেন, আজ ফ্যাসিস্টরা নির্বাসিত আর জামায়াতে ইসলামী স্বগৌরবে দেশের মাটিতে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার লক্ষে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে। একমাত্র জামায়াতে ইসলামী সরকার গঠন করলেই এদেশ্যে ন্যায় বিচার কায়েম হবে বলে প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতারা।






