ছাতক প্রতিনিধি :পাপলু মিয়া
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।বৃহস্পতিবার রাতে অনলাইন জুমে জরুরী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।সুনামগঞ্জ ১ আসন(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর) মাওলানা তোফায়েল আহমেদ খান (আমীর,সুনামগঞ্জ জেলা জামায়াত)
সুনামগঞ্জ ২ আসন (দিরাই শাল্লা) এডভোকেট শিশির মনির (আইনজীবী,আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট)
সুনামগঞ্জ ৩ আসন (জগন্নাথপুর, শান্তিগঞ্জ) এডভোকেট ইয়াছিন খান (আইনজীবী, এপিপি, জজ কোর্ট সিলেট)
সুনামগঞ্জ ৪ আসন (সুনামগঞ্জ সদর বিশম্ভরপুর) এডভোকেট মুহাম্মদ শামসুদ্দীন। (আইনজীবী,জজ কোর্ট,সুনামগঞ্জ )
সুনামগঞ্জ ৫ আসন (ছাতক দোয়ারাবাজার) মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসা)






