সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ভাই, ৩ বোন আহত

তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জ সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লোকনাথ বণিক, তিনি শহরের মধ্যবাজারের বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ওয়েজখালীতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজিতে করে তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয় এবং তিন বোন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কার এক যুবকের মৃত্যু হয়েছে। সাথে থাকা ওই যুবকের তিন বোন এ ঘটনায় আহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 1227 বার পঠিত হয়েছে