মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
জিবি টেলিভিশন (অনলাইন)-এর সংবাদ উপস্থাপিকা ঐশী দেব ইতি ২০২৪ সালের বর্ষসেরা উপস্থাপক নির্বাচিত হয়েছেন। পেশাদারিত্ব বজায় রেখে স্পষ্ট উপস্থাপনা এবং দক্ষতার সহিত নিয়মিত সংবাদ পরিবেশনের স্বীকৃতি সরুপ গতকাল ৮ জানুয়ারী জিবি টেলিভিশনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।ঐশী দেব ইতি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রামের ঋষিময় দেব ও বিনা রাণী দেব-এর কন্যা। বর্তমানে তিনি জিবি টেলিভিশন (অনলাইন)-এ একজন নিয়মিত সংবাদ উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে তার সাবলীল উপস্থাপনা, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠ এবং দর্শকপ্রিয়তা তাকে এই সম্মাননা পাওয়ার যোগ্য করে তুলেছে। তার কর্মজীবনে তিনি আগামীতে আরো ভাল কিছু করবেন বলেও আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ্






