দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

 

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালি ও আলোচনা সভা পোনা অবমুক্ত করণ।
বুধবার (৩১ শে জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবি মো. আবু বক্কর সিদ্দিক, ভেটেরিনারি সার্জন ডা. এসএম এমদাদুল হক, সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, শিক্ষা অফিসার পঞ্চান কুমার সানা, সমবায় অফিসার মো. মোফাজ্জল হোসেন বিআরডিবি কর্মকর্তা মো. শাহিনুর আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, শিক্ষক আব্দুর রশিদ, মো. কামরুজ্জামান, ররিন্দ্র চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, খোনা জাল, কারেন্ট জাল ও রিং ম্যাজিক চাই মাছের বংশ নিধন করছে, তাই মোবাইল কোট পরিচালনা করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। মৎস্য সুরক্ষা দিতে ও সংরক্ষণ আইন মেনে চলার নিয়ম মেনে চলার আহবান জানানো হয়। দেশীয় প্রজাতির ছোট মাছ সুস্বাদু ও পুষ্টিতে ভরপুর ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ রাতকানা রোগ প্রতিরোধে বিকাশ করে ছোট মাছ ।

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে