মোঃ তাজিদুল ইসলামঃ
ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন (কাপ-পিরিচ)। তিনি পেয়েছে ৪১ হাজার ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা (আনারস)। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৯৬৩ ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বি সম্পর্কে চাচা-ভাতিজা। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুস সামাদ (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।






