এস এস সি’তে ফাইয়াজের গোল্ডেন এ প্লাস অর্জন

ডেস্ক নিউজঃ

মুহাম্মদ ফাইয়াজ ইবনে আলী সিলেট শিক্ষা বোর্ডের অধীনে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ সনের এসএসসি পরীক্ষায় অংশ করে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

সে ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী,ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের ফাইনান্স সেক্রেটারী এবং ছাতক সোশ্যাল ফোরাম সিলেট এর জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ আলী আমজাদের প্রথম পুত্র।

তার মাতা শরীফ জেবুন্নাহার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক, মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ ফাইয়াজ ইবনে আলী, ভবিষ্যতে একজন সফল প্রকৌশলী হয়ে নিজেকে মানবতার কল্যাণে নিয়োজিত রাখতে চায়। ফাইয়াজের পরিবার দেশ বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থী।

এই সংবাদটি 105 বার পঠিত হয়েছে