ছাতকে নৌ-পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

রোববার রাত ১০টার দিকে পৌরসভার চাউলবাজার সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ পাড় থেকে ভারতীয় ১৩ বোতল অফিসার্স চয়েজ মদসহ আনোয়ার হোসেন নামের এক যুবক কে আটক করা হয়। সে ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার মৃত সুরুজ মিয়ার ছেলে।

ছাতক নৌ-পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দুলাল দীর্ঘদিন ধরে ছাতক পৌর এলাকায় সুরমা নদীতে নৌকা যোগে এবং অনেক সময় সুরমা নদীর তীরে মাছ বাজার ঘাট, চাউল বাজার ঘাট, চৌধুরী বাজার ঘাট সহ আশপাশ এলাকায় মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছিল। মাদকদ্রব্য বিক্রির ফলে এলাকার যুব সমাজকে ঠেলে দিচ্ছিল ধ্বংসের দিকে। রোববার রাতে উপ-পরিদর্শক ফরিদ উদ্দিনসহ ছাতক নৌ-পুলিশ সুরমা নদীতে ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার চাউলবাজার সংলগ্ন সুরমার দক্ষিন পাড়ে মদসহ তাকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় সোমবার আটককৃতের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি নিয়মিত মামলা (নং-৮) রুজু করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, নদীপথে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল সরবরাহ প্রতিরোধে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি সর্বদা সজাগ রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 682 বার পঠিত হয়েছে