নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের ছাতকে দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম সুজন আহমদের ঈসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার মাদরাসার হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হোসেইন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হয়রত মাওলানা আবু ছালেহ মো: আব্দুস সোবহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খরিদিচড় আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরাত মাওলানা আব্দুল হান্নান, দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মাদ মোশাহিদ আলী, সহ সুপার আবুল লেইছ ফারুকী, শিক্ষক মঞ্জুর আলম, সাহাজুল ইসলাম, বাহাদুর ইসলাম, আব্দুল আজিজ, তেরাব আলী, আব্দুল খালিক, গোলাম মোস্তফা, কমর আলী, আব্দুল হক, সমছু মিয়া, হুসিয়ার আলী, আমরু মিয়া, মাছুম মিয়া, নজরুল মিয়া, সাদিকুর রহমান, জুলু মিয়া, আতাউর রহমান, বদরুল মিয়া, উস্তার আলী, ইব্রাহীম, নুর উদ্দিন, আউয়াল হোসেন, জয়নাল মিয়া, আবু বাক্কার, লোকমান হোসেন, নয়ন প্রমুখ। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।






