ছাতকে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে আজির মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে দক্ষিন খুরমা ইউনিয়নের মনিরপুর গ্রামের মাঠে বোর ধান তোলার সময় ঝড়ের সাথে বজ্রপাত হয়। এসময় মাঠ থেকে ওই কৃষক বাঁচতে দৌড় নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে আজির মিয়া মাটিতে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি 93 বার পঠিত হয়েছে