তাজিদুল ইসলামঃ
ছাতক চরমহল্লা ইউপির আব্দুল্লাহচর থেকে ৩ টি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত প্রায় ২ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে।
উপজেলার চরমহল্লা ইউপির আব্দুল্লাহচর গ্রামের ছিদ্দেক আলীর বাড়িতে পালিত- একটি গাভী (রং সাদা), বাছুর রং লাল (৩ মাস), ষাঁড় (টেকা) রং লাল (২ বছর),এই ৩ টি গরু হঠাৎ রাতে অজ্ঞাত লোকে গোয়াল ঘরের তালা ভেঙে গরু নিয়ে যায়। ভোরে মালিক গোয়াল ঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা ও ঘরে নেই গরু গুলো।
হাবিবুর রহমান বলেন, অত্র এলাকায় খোঁজ-খরব নিয়ে গরুর কোনো সন্ধান পাচ্ছি না। যদি কোনো দয়াবান ব্যক্তি গরু গুলোর খোঁজ পান মালিকের সাথে যোগাযোগ করবেন।
মোবাইল- ০১৭০০৫০৪৬১৬.
০১৭৭৬-৩৫৬৫২১.






