তাজিদুল ইসলামঃ
আসুন ভালো কিছু করি,হাতে হাত মিলাই,সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কিছু করি। এ শ্লোগান কে সামনে রেখে উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের “আমরাও পারি ” সামাজিক সংগঠন’র উদ্যোগে গত সোমবার বিকেলে স্থানীয় টেটিয়ারচর বাজারে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদূল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রতিবন্ধি, হত-দরিদ্র, শিশু-কিশোর ও গরীব -অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড়চোপড় দিয়ে সহযোগিতা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আমরাও পারি সংগঠন’র উদ্যোক্তা ও সমাজকর্মী আব্দুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমহল্লা ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী)আশিক উদ্দিন বিপ্লবী। আরো উপস্থিত ছিলেন স্থানীয় কাইল্যাচর দারুল কেরাত শাখার নাজিম আরব আলী, টেরিয়ারচর বাজার মসজিদের ইমাম, বীর মুক্তিযোদ্ধা সন্তান দিলোয়ার হোসেন,পল্লী চিকিৎসক আব্দুল মতিন,ব্যবসায়ী বাবুল, আনোয়ার হোসেন সহ উপকারভোগী লোকজন।






