ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক 

ঈদুল ফিতর উপলক্ষে কালারুকা ইউনিয়নবাসি সহ দেশ ও প্রবাসে বসাবাসরত ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম ও প্যানেল চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন।

৯ এপ্রিল মঙ্গলবার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। চেয়ারম্যান অদুদ আলম ও প্যানেল চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন সিলেট তথ্যানুসন্ধনে দেওয়া এক যৌত বার্তায় সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানান।

যৌথ বার্তায় তারা বলেন পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় । ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেক’কেই আমরা পরিবারের সদস্য কারো বাবা ভাই বোন আত্বীয় জ্বজন হারিয়েছি,-তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে দেশও জাতির মঙ্গল কামনা করেন তারা।তাই সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ারও আহবান জানান তারা।

এই সংবাদটি 205 বার পঠিত হয়েছে