নিজস্ব প্রতিবেদক, পাপলু মিয়াঃ
সেভ দ্যা পিপল ডেনমার্ক এর অর্থায়নে ও আঞ্জুমানে খেদমতে কোরআন কালারুকা বাজারের ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী উপহার প্রদান সম্পন্ন হয়েছে। গত ২৮ রমজান উপজেলা কালারুকা বাজারে আঞ্জুমানে খেদমতে কোরআন কালারুকা বাজারের অফিসে
আঞ্জুমানের সভাপতি আব্দুল হক সভাপতিত্বে ও মাস্টার ইসলাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নাজমুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন। উপস্থিত ছিলেন, ফারুক জামান, আব্দুস সবুর, আলিম উদ্দিন, সুহেল আহম ও আবু তালেব প্রমুখ।






