মোঃ তাজিদুল ইসলামঃ
ভোরের চেতনা পত্রিকা ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বীরগাঁও ইউপির সাংবাদিক মাও উসমান গনীর বাসায় অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি(সুনামগঞ্জ) তাজিদুল ইসলাম, পরিচালনা করেন শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি রুয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাদিকুর রহমান বাছন, বিশেষ অতিথি শান্তিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হুসাইন, প্রভাষক মামুন আহমদ,সিমান্ত বার্তার প্রতিনিধি শিল্পী উসমান,হাওড় বার্তার প্রতিনিধি মাহমুদউল্লাহ নোমান, দৈনিক দেশচিত্রের প্রতিনিধি ইমরান আহমদ, সকালের শিরোনাম।প্রতিনিধি আবু তাহের ইমন, দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি সবিজ নুর সহ স্থানীয় রিপোর্টস ক্লাবের সদস্য বৃন্দ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যানার সৌজন্যে করেন স্পেন প্রবাসী আতিকুর রহমান আতিক।






