জনস্বার্থে রাস্তাঘাট ও সুইছগেইট করছেন ছাদিকুর রহমান বাছন

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ শান্তিগঞ্জের জনসাধারণের কল্যাণে রাস্তাঘাট ও সুইছগেইট করছেন ছাদিকুর রহমান বাছন।
বীরগাঁও গ্রামের সাবেক ৪ বারের মেম্বার মিজানুর রহমানের ছেলে ছাদিকুর রহমান বাছন।

তিনি উপজেলার পূর্ব বীরগাঁও ইউপির ৩ নং ওয়ার্ডের অবহেলিত এলাকার শালদিকার কান্দি’তে সাত শত ফুট লম্বা রাস্তার কাজ চলতেছে। একই এলাকায় বন্যার পানিতে ফসল নষ্ট না হওয়ার জন্য গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তারিখে একটি সুইছ গেইট নির্মাণ করে তিনি। এবং তার অর্থায়নে বিভিন্ন ছোট-খাটো রাস্তাঘাট মেরামত করানো হয়।
কৃষক ও সর্বসাধারণ বলেন এই রাস্তা নিয়ে আমরা খুব দুর্ভোগে ছিলাম। পৌষ মাস থেকে রাস্তায় যাতায়াত করতে পারি না, এবং বৈশাখ মাসে পানি ও কাঁদার মাঝে চলাফেরা করতে কষ্ট হয় শত শত কৃষকদের। রাস্তা ও সুইছ গেইট নির্মাণ করায় এলাকার কৃষকদের মুখে ফুটেছে হাসি তাই তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

তিনি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও বীর বাংলা নৌকার পরিচালক।
সর্বসাধারনের কাছে প্রশংসায় বিমোহিত হচ্ছেন ছাদিকুর রহমান (বাছন)। এতিম অসহায় হতদরিদ্র পরিবারকে, মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছেন তিনি।
সোমবার (৪ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ছাদিকুর রহমান সংবাদকর্মীদের সাক্ষাৎ কারে বলেন, আমি সর্বসাধারণ কে ভালোবাসি।
মানুষের ভালোবাসা নিয়ে বেচে থাকতে চাই, মানুষের ভালোবাসার ফল আমার এই সামান্য কাজকর্ম। আমার কাজকর্ম গুলো সব সময় অব্যাহত থাকবে।

এই সংবাদটি 75 বার পঠিত হয়েছে