শাহজাহান আলীঃরাজশাহী ব্যুরো প্রধানঃ
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল বয়েজ ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়।
২৯ নভেম্বর ( রবিবার)রাত ৮ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল বয়েজ ক্লাবের আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,”মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে-যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তাই যত বেশী ক্রীড়ার চর্চা হবে; তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। উঠতি বয়সের যুবকদের বাঁচাতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অনেক বেশী ভূমিকা রাখে”।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ ,কাউন্সিলর শাহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।






