আসছে ২৬ নভেম্বর জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ।

নিজস্ব প্রতিবেদকঃ-“মাদক,সন্ত্রাস ও ধর্ষণ প্রতিরোধে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যমের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণিজন সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে,

আগামী ২৬ নভেম্বর জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত বর্ষপূর্তী অনুষ্ঠান উপলক্ষে সকলকে জানানো হয়েছে আমন্ত্রণ, সেই সাথে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল পাঠক ও বিজ্ঞাপন দাতাদের জানানো হয়েছে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায়, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ এর ভি আইপি অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হতে যাওয়া মাতৃজগত পত্রিকার উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমান।

প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে খাদ্য মন্ত্রী সাধন মজুমদার এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন
বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এ সৌরভ।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারুণ্যের অহংকার দ্বীপবন্ধু
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (ভোলা-৩),

বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ এর সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, রাজশাহী সার্দার পুলিশ একাডেমির সিনিয়র পুলিশ সুপার মোঃ ইয়াকুব হোসেন জুলফিকার, মিরপুর দারুসসালাম জোন এর সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্র লীগ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল চেয়ারম্যান ড.আলহাজ্ব নিছারউদ্দীন আহম্মেদ মঞ্জু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুশফিকুর রহমান, বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বগুড়ার শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব শাজাহান, মিরপুর প্রেসক্লাবেরসভাপতি ম চঞ্চল মাহমুদ, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, চট্রগামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরিদুল আলম,দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জীবন, মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইদ্রীস হাওলাদার,
কামরাঙ্গীচরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, লালবাগ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজল আহম্মেদ সাজু, সিরাজগঞ্জ জেলা সমিতি ঢাকা- সমাজ কল্যাণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল (বি এ), শ্রীপুর উপজেলার সাবেক ছাত্র নেতা শেখ মোঃ আমিনুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা ফাউন্ডেশন এর সভাপতি এ.এইচ.এম আবুল খায়ের, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস. এম. আজিজ, চট্রগাম মেট্রো পলিটিন পরিবহন মালিক গ্রুপ এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন এর ভাইস চেয়ারম্যান সিব্বির আহমেদ ওসমান, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর মফস্বল সম্পাদক মোঃ মাহিদুল হাসান মাহি প্রমুখ।

এই সংবাদটি 251 বার পঠিত হয়েছে