জুবায়ের মাহমুদ, সাতক্ষীরাঃ-শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের নীলমনি জোয়ারদার (৫০) গত ১৭ নভেম্বর বাড়ী থেকে শ্যামনগরে এসে আর বাড়ী ফেরেনি। তার স্ত্রী বিজলী রানী বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। অবশেষে ২২ নভেম্বর শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং- ১০৩৯।
বর্তমান নিঁখোজ নীলমনির স্ত্রী ও তার পুত্র পাগলের ন্যায় পথে পথে তাকে খুজে বেড়াচ্ছে। হারিয়ে যাওয়ার সময় নীলমনির গায়ে হলুদ গেঞ্জি ও লুঙ্গী পরা ছিল। তার স্ত্রী গতকাল শ্যামনগর প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কন্ঠে বলেন, তাকে কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৯৩৫-৩৭৮৬৪০ ও ০১৯৭২-৮৮০৭০৫ নম্বরে যোগাযোগ করলে তাকে পুরস্কৃত করবে বলে জানান।






