দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুরে সুরমা নদীর ভাঙনে বিলীন হওয়া শতাধিক ঘরবাড়িও ভিটা মাটি হারা অসহায় মানুষের বাড়িঘর রক্ষার্থে স্থানীয়দের
মানববন্ধন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের নারী পুরুষ সর্বস্তরের জনতার উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত গ্রামবাসীরা হলেন,
মিজানুর রহমান মিজু, মো. কামাল পাশা, ইউপি সদস্য গেদু মিয়া, মো.মাসুক মিয়া, আমিনুল ইসলাম, সামসুল আলম, ইরফান আলী, সুজনুর মিয়া, হারুন রশিদ, এনামুল ইসলাম, সায়াদ মিয়া, মুসা মিয়া, উমর আলী, জমির আলী, ফরিদ আলী, মতিবুর রহমান, মুছাক মিয়া, বদু মিয়, মনির মিয়া, সুজন মিয়া, সৈয়দ মিয়া, ইছাক আলী, সবুজ মিয়া, বদরুজ্জামান, জয়তেরা বেগম, গুলজান বিবি, রুজিনা বেগম, ইসতারা বেগম, মমতাজ বেগম, ছালেহা বেগম, রজিবুন নেছা, শেফালী আক্তার, ফুলনেহার, রাহিনা বেগম, আকছারা , সুলতানা, দুলন নেছা, ফুলতেরা, দিলারা, মাজেদা, প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মাছিমপুর গ্রাম দিনের পর দিন সুরমা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যেই অনেকে নদীর গর্বে বাড়িঘর বিলীন হওয়ায় গ্রাম ছেড়ে শহরে দিনমজুরের কাজ করে, জিবিকা নির্বাহ করছে। অনেকেই মাথা গুজার ঠাই না পেয়ে দিশেহারা হয়ে পরছে। তাই মাছিমপুর গ্রামের সর্ব মহলের দাবি উপজেলা পরিষদ নদী ভাঙন রোধ প্রকল্পের সাথে, মাছিমপুর গ্রামকেও নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থানীয় সংসদ ও প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।






