মোঃ আব্দুস সবুর সুমন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
জীবননগর উপজেলার উথলী শাখার সোনালী ব্যাংকে দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি । ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী শাখার সোনালী ব্যাংকে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে ৩জনের একদল অস্ত্রধারী ডাকাত।
রবিবার (১৫ই নভেম্বর) আনুমানিক বেলা ১টার সময় এই ঘটনা ঘটে।
ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তাদের উপর বন্দুক তাক করে গুলি করতে গেলে স্থানীয়রা পিছু হটে। তবে প্রাথমিকভাবে টাকার বিষয়ে কিছু জানা যায়নি, তবে তারা আন্দুলবাড়িয়ার দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
এ বিষয়ে উথলী বাজারের এক ব্যবসায়ী সুজন মীর জানান, আমি দোকান থেকে রড বের করে তাদেরকে বাধা দিতে গেলে তাদের মধ্য থেকে ১জন বন্দুক বের করে আমাকে গুলি করতে যায় এবং বলে বেশী বাড়াবাড়ি করলে লাশ ফেলে দেবো।
জীবননগর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থলে আসার জন্য রওনা দেওয়ার পাশাপাশি জীবননগর থানাধীন সকল পুলিশ ইউনিটকে সতর্ক করে দিয়েছে তাদেরকে আটকানোর জন্য।






