কোটচাঁদপুরে বন্ধকী জমির বিরোধে সংঘর্ষ, আহত- ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধকী জমি নিয়ে বিরোধে সংষর্ষে একজন মা গুরুতর আহত।

১৪ই জুন সোমবার সকাল আনুমানিক ৯.৩০ মিনিটের সময় কোটচাঁদপুরে উপজেলার কাগমারি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে।

আহত ফাতেমা খাতুন (৬২) স্বামী মৃতঃ আব্দুল মজিদ। চাষাবাদের বন্ধকি জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সকালে আক্কাস আলি ও আব্দুল হানিফ উভয় পিতা মৃতঃ খলিলুর রহমান।

কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে আমাকে কিল ঘুসি মারে এবং গলা টিপিয়া ধরে পরবর্তিতে আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা নিয়ে ছুটে আসে।

এ সময় আমার চিৎকারে এলাকাবাসী আমাকে রক্ষা করে। সামাউল ও সেলিম জানান, আমার মা কে মারার ঘটনাটি তাদের কাছে জানতে গেলে, আক্কাস আলি তার পরিবারের ৭/৮ জনের সদস্যরা আমাদের দুই ভাইয়ের ওপর চড়াও হয় এবং মারধর করে।

সামাউল ইসলাম (৪২) সাবেক স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক বলুহর ইউনিয়ন। তিনি জানান, আমার মা কে মারার ঘটনায় স্থানীয় ভাবে মা কে চিকিৎসা করি এবং পরবর্তীতে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

এই সংবাদটি 383 বার পঠিত হয়েছে