যুবলীগের ২০১ সদস্যের কমিটি ঘোষণা

ঢাকা প্রতিনিধিঃ রাজমুল হুদা
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ১৪.১১.২০২০ ইং বিকাল ৬ ঘটিকায় সভানেএীর কার্যালয় ধানমন্ডি ৩/এ।
সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব আকারে উত্থাপন করেছেন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুবলীগের কমিটিতে ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি পদ ফাঁকা রয়েছে। এই ২২ জনের মধ্যে রয়েছেন— অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ অন্যরা।

এই সংবাদটি 416 বার পঠিত হয়েছে